দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম।
ভুক্তভোগী কিশোর কুমার হালদার (৫৪) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিরোদ বিহারী হালদারের ছেলে। তিনি শাঁখারীকাঠী ইউনিয়নের ৯৫ নম্বর বুড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে একটি মোবাইল নম্বর থেকে কিশোর কুমারের ফোনে কল করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্যে টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষক বলেন, ‘আমাকে ফোন করে বলা হয়, পুড়িয়ে মারার জন্য নাজিরপুর থেকে তোমাকে ও তোমার পরিবারকে সিলেক্ট করেছি। এ থেকে রক্ষা পেতে শুক্রবারের মধ্যে ২০ লাখ টাকা দিতে হবে। না দিলে সপরিবারে পুড়িয়ে মারা হবে।’
হুমকির পর নিরাপত্তার জন্য তিনি চতুর্থ শ্রেণির ছাত্রী একমাত্র মেয়ে সুপ্তি হালদার মিকিকে (৯) নিয়ে রাতে অন্যের বাড়িতে আশ্রয় নেন বলে জানান।
কিশোর কুমার আরও বলেন, গত বছর তার চাচাতো ভাই সঞ্জীব হালদারকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বিদেশি বা ইন্টারনেটের একটি নম্বর থেকে ফোন করে প্রধান শিক্ষককে ভয় দেখানো হয়েছে। তিনি থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
যে আই